
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি যাত্রীবাহী বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকায় গাঁজা পাচার করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৫ মে দুপুর ১২টা ৩৫ মিনিটে ফেনী সদর উপজেলার লালপোল এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হলে মো. আরিফ (২৩) ও লাকী আক্তারকে (৩৩) আটক করা হয়। আরিফ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার থানারপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং লাকী আক্তার একই উপজেলার বোয়াখালখালী এলাকার কোরবান আলীর মেয়ে।
পরে তাঁদের কাছ থেকে কৌশলে রাখা একটি ব্যাগের ভেতর ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।র্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদকসহ তাঁদের ফেনী সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :