
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও গোয়েন্দা শাখার সমন্বিত প্রচেষ্টায় মোবাইলগুলো উদ্ধার করা হয়।
এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশের এমন জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত।
তিনি আরও বলেন, নওগাঁ জেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ১১ থানা পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট ইউনিটগুলোকে মাদক, ডাকাতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সাধারণ মানুষ মনে করছেন। জেলা পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগেও বিভিন্ন সময়ে কয়েক হাজার হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :