মুন্সীগঞ্জে মন্দিরের জমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২৪, ৫:০৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে মন্দিরের জমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

শ্রীকান্ত দাস,মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মন্দিরের জমি বেদখলের অভিযোগ এনে পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সকাল ১০ টা হতে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী।

এসময় মানববন্ধনকারীরা বলেন, টঙ্গীবাড়ী উপজেলার আমতলী এলাকার ঐতিহ্যবাহী গাঙ্গুলী বাড়ির মন্দিরে পূজা উদযাপন ও একনাম কীর্তন করে আসছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। বর্তমানে সেটি সরকারি সম্পত্তি হিসাবে রয়েছে। কিন্তু একটি ভূমিদস্যু চক্র ওই জমি বেদখলে করে নিয়েছে। এর মধ্যেই বেশ কিছু জিনিসপত্র লুন্ঠন করা হয়েছে। দ্রুত বেদখলের হাত থেকে ওই জমি রক্ষা ও দস্যুতার বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন মোদক, সদস্য সচিব বাসু দেব নাগ, সাবেক সভাপতি সমর কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি ননী গোপাল হালদার, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ভবতোষ চৌধুরী নূপুর, সাধারন সম্পাদক সুমন লাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক খোকন পোদ্দার।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১