
মুন্সীগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মানে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক- সুজনের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
মানববন্ধনকারীরা জানান, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবজ। দেশকে মানবিক রাষ্ট্র গঠনে কাজ চলছে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের একটি পরিবর্তন হয়েছে। এখন সবাই মিলে মানবিক রাষ্ট্র গঠন করতে হবে।
সুজন মুন্সীগঞ্জের সভাপতি ডা: জাহাঙ্গীর আলমের তত্বাবধানে ও সাধারণ সম্পাদক এড. জানে আলম প্রিন্সের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের এম জামাল হোসেন মণ্ডল, দেলোয়ার শাহজাহান, নজরুল খান, সোহেল, রাজ মল্লিক, মাসুদ রানা প্রমুখ।
আপনার মতামত লিখুন :