লালমনিরহাটে অনলাইন জু.য়া.র অভিযোগে গ্রে.প্তা.র ৬


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১৫ মে, ২০২৬, ৩:২২ পূর্বাহ্ণ
লালমনিরহাটে অনলাইন জু.য়া.র অভিযোগে গ্রে.প্তা.র ৬

লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবেরকুটি এলাকায় পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে লিটন মিয়া (২৯) ও সাব্বির হোসেন (২১) নামে দুজনকে আটক করা হয়। তবে জনি (৩৫) নামে একজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পরে মোগলহাট বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজু (২০), ফিরোজ ইসলাম (১৮), আসাদুজ্জামান ওলি (১৯) ও মিলন মিয়া (২৪) নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনগুলোতে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মোবাইলের সিমে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও মিলেছে।

লালমনিরহাট সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ অনুযায়ী মামলার প্রক্রিয়া চলছে। অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০