‘সুজন’ মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন


প্রতিনিধি প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ণ
‘সুজন’ মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি ঃ সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর নবনির্বাচিত মৌলভীবাজার জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার ১৮ জানুয়ারি রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে সংগঠনের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক,সাংবাদিক ও সংগঠক ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাট্য ব্যাক্তিত্ব রুহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান শুরু হয়।কেন্দ্রীয় কমিটি অনুমোদিত দ্বি-বার্ষিক মেয়াদী মৌলভীবাজার জেলা কার্যকরি কমিটির-সভাপতি ডা. ছাদিক আহমদ, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, দিপেন্দ্র ভট্টাচার্য। সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক, কাউছার ইকবাল ও মু.ইমাদ উদ দীন। কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো: শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ বাপ্পি।

সদস্য: জহর লাল দত্ত, অধ্যাপক শাহ্ আব্দুল ওদুদ, এস এম উমেদ আলী, মো: আজাদুর রহমান, নজরুল ইসলাম মুহিব,মোনায়েম খাঁন, সৈয়দ মাহমুদ আলী, আজিজুল ইসলাম, প্রনীত রঞ্জন দেবনাথ, মাওলানা মাহফুজুল ইসলাম, জিতু তালুকদার, মোহন আহমদ, পূর্ণেন্দু দাশ পবিত্র, আব্দুল গফফার জনি, দুরুদ আহমদ, আল-আমিন, সুফিয়া সুলেমান কলি, মাহবুর রহমান রাহেল, মবশি^র আলী, খিজির মো: জুলফিকার।

নেতৃবৃন্দ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে মুখোমুখী অনুষ্ঠান, কেন্দ্রীয় নানা কর্মসূচীসহ জেলার চারটি সংসদীয় আসনে অবাধ,সুষ্ট ও নিরপেক্ষ ভোটের কার্যক্রমে নিরপেক্ষ থেকে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।