১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে রুখে দাঁড়াতে হবে : মামুনুল হক


প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে রুখে দাঁড়াতে হবে : মামুনুল হক

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দূর্ণীতিমুক্ত ইনসাফ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোটকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আবারো রুখে দাঁড়াতে হবে।

 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত।  বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর ,রিকশা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় দলটির আমির মাওলানা মামুনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার ২৭ জানুয়ারি রাত ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারনায় মাও: নুরুল মোত্ত্বাকীন জুনাইদ এর সভাপতিত্বে ও মাও: সামছুল ইসলাম। শাহ মিছবাহ’র যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নায়েবে আমীর কুরবান আলী কাসেমী, হাফেজ সাইফুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী, মৌলভীবাজার ৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ বিল্লাল,প্রমুখ।