কুশিয়ারা নদীতে অবৈধভাবে ভালো উত্তোলনের অভিযোগ ! প্রশাসনের দৃষ্টি আকর্ষণ


রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ ৯৯
কুশিয়ারা নদীতে অবৈধভাবে ভালো উত্তোলনের অভিযোগ ! প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

রাজনগর উপজেলা প্রতিনিধি : হাবিবুর রহমান নাজমুল ;;রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়ন সংলগ্ন কুশিয়ারা নদীর পাশে জাকির হোসেনের বাড়ির নিকটবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করার জন্য রাজনগর উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

আজ বিষয়টি জানাতে রাজনগর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা বিপুল সিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যক্তিগত সহকারী (পিএস) মিটুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, **”স্যার এইচএসসি পরীক্ষা পরিদর্শনে গেছেন। আপনি স্যারকে কল করুন, স্যার কল ধরবেন।”**

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

 

যদি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে জড়িত ব্যক্তি যে-ই হোন না কেন, তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করছি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১