
রোববার (১০ মে) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সাঁতার, ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল এবং সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে আটটি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান।
আপনার মতামত লিখুন :