
মিরাজ হাসান, মাগুরা: জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাণ ও মূল শক্তি হচ্ছে তৃণমূলের জনগণ। বিগত বছর ধরে বিএনপি’র পতাকাকে যারা সমুন্নত রেখেছে আমি তাদের মতামতকে প্রাধান্য দিতে চাই। তৃণমূলের মতামতের ভিত্তিতে দল যাকে নমিনেশন দিবে আমরা তাকে নিয়ে কাজ করতে চাই। তবে তৃণমূলের জনগণ যদি চাই তাহলে আমি নির্বাচন করতে রাজি। আজ মঙ্গলবার শালিখা উপজেলা বিএনপির(একাংশ) আয়োজনে আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির সবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামল। এসময় প্রতীক চেয়ে না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবিতে মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন তিনি।
তিনি আরো বলেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯ টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি ভোটে নির্বাচিত ৫১৩ জন ওয়ার্ড বিএনপি’র সভাপতি সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫০১ জনসহ শালিখা ও মহম্মদপুরের শত শত শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা ও চাওয়াকে আমি এড়িয়ে যেতে পারি না। শালিখা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে লক্ষাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন এর সভাপতিত্বে ও বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপি’র সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমূখ।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শালিখা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু বলেন, যে মানুষ জনগণ থেকে বিচ্ছিন্ন তাকে নমিনেশন দিলে শালিখার আপামর জনতা সেটা মেনে নিবে না।
আপনার মতামত লিখুন :