রাঙামাটিতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ ৩৫
রাঙামাটিতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

রাঙামাটিতে সাংবাদিকদের জন্য ‘এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যালয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।

৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এতে রাঙামাটি জেলার ৩৫ জন পেশাদার সাংবাদিক অংশ নিয়েছেন। প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই, ফ্যাক্ট চেকিং, ডিজিটাল নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রথম দিনে ‘এআই কী এবং সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার’, ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং’, ‘গুগল ট্রেন্ডিং ও গুগল ট্রেন্ডস টুল’ এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা নিয়ে আলোচনা করা হয়।

দ্বিতীয় দিনে নোটবুকএলএম, ডেটা বিশ্লেষণ ও কনটেন্ট তৈরি, ছবি ও অডিও কনটেন্ট, ভিডিও, গুগল এআই স্টুডিও এবং পডকাস্ট তৈরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি শারীরিক নিরাপত্তা ও প্রতিকূল পরিবেশে রিপোর্টিং নিয়েও আলোচনা থাকবে।

তৃতীয় দিনে ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, তথ্য ও গণমাধ্যম সাক্ষরতা, ছবি ও ভিডিও যাচাই এবং এআই ও ডিপফেক শনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা বলেন, এআই সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা করতে পারে। তবে এর অপব্যবহার থেকে সতর্ক থাকতে হবে। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোর বাংলাদেশে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ। এ সময় ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম. ফয়সল উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের বিভিন্ন সেশনে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, আরিফুল ইসলাম আরমান, এস এস আলম আরেফিনসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকেরা দায়িত্ব পালন করছেন।

আয়োজকেরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং মানসম্পন্ন ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির সক্ষমতা বাড়ানো হবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০