জলঢাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন


মোঃ ছাইয়াদুল ইসলাম, নীলফামারী প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
জলঢাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন

নীলফামারীর জলঢাকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক

কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল হক। এতে মহিলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন