নওগাঁ ভারত পাচারকালে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ১৬ বিজিবি


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
নওগাঁ ভারত পাচারকালে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ১৬ বিজিবি
নওগাঁঃখোরশেদ আলম,নওগাঁ প্রতিনিধিঃ ভারত পাচারের সময় সাদৃশ্য একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ১৬ (বিজিবি)। শুক্রবার (২১মার্চ) নওগাঁ জেলার পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় একটি কষ্টিপাথের বিষ্ণু মূর্তি উদ্ধার করে ১৬ বিজিবি নওগাঁ।
নওগাঁ ১৬ ব্যাটালিয়ন পরিচালক,  বিজিবি)অধিনায়ক লেঃকর্ণেলঃ মোহাম্মদ আরিফুর ইসলাম মাসুম পিএসসি এর সরাসরি নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মোঃ সুলতান মাহমুদ শেখ পিএসসি এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে এই  বিষ্মমূর্তী উদ্ধার করেন।প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মেজর সুলতান মাহমুদ শেখ পিএসসি  জানান, শুক্রবার রাতে পোরশা থানাধীন সীমন্ত দিয়ে ভারতে কুষ্টি পাথরের বিষ্ণুমূর্তি চোরাচালন হতে পারে গোয়েন্দা তথ্য মতে জানতে পেরে নওগাঁ (১৬ বিজিবি) ভারত সীমন্ত পিলারের ৩০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে বালাশহিদ নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ৬০ কেজি ওজনের ০১টি কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তি ফেলে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত কাওকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
ভবিষ্যতেও এই ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি আরও তৎপর হবে।

আর্কাইভ