
সোমবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলো বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ও মামুনুর রশিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে তারা আহত হয় বলে দাবি করেন তাদের স্বজন ও স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতার একাংশ প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
ঘটনার সময় নিরাপত্তার স্বার্থে প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বিদ্যালয়ের অফিস কক্ষে অবস্থান করেন।
পরিস্থিতির খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তার স্বার্থে প্রধান শিক্ষককে পুলিশ হেফাজতে থানায় নেওয়া হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :