নোয়াখালীতে শ্রেষ্ঠ যুব সংগঠন মনোনীত এসকাডো, পেল ১ লাখ টাকা অনুদান


তছলিম হোসেন, নোয়াখালী প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ ১২৮
নোয়াখালীতে শ্রেষ্ঠ যুব সংগঠন মনোনীত এসকাডো, পেল ১ লাখ টাকা অনুদান

নোয়াখালী জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে মনোনীত হয়েছে কোম্পানীগঞ্জের এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। স্বীকৃতির অংশ হিসেবে সংগঠনটির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের হাতে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ বলেন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা অর্জনে এসকাডো কাজ করছে। এ স্বীকৃতি ও অনুদান সংগঠনটির উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চেক গ্রহণের পর সংগঠনটির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, এ স্বীকৃতি ও অনুদান তাঁদের জন্য আনন্দ ও অনুপ্রেরণার। অনুদানের অর্থ সংগঠনের উন্নয়ন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা অর্জনে কাজে লাগানো হবে। পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ অর্জন সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও যুব উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করে যাবে এসকাডো।

সংগঠনটির উদ্যোক্তারা জানান, ২০১৫ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসা এসকাডো ২০২০ সালে নিবন্ধন পায়। বর্তমানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটে প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। ভবিষ্যতে জেলা ও দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নতুন নতুন সৃজনশীল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১