জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ ১৫১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

রাজধানীর ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনকারী ‘নোঙর’ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ডেমরার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। বাসটির পাশে থাকা একটি গাড়িতে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বলেন, ‘বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগে।’

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১