পদ্মায় বাসডুবির ঘটনায় কুষ্টিয়ার ৪ জনের ম.র.দে.হ উদ্ধার


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
পদ্মায় বাসডুবির ঘটনায় কুষ্টিয়ার ৪ জনের ম.র.দে.হ উদ্ধার

পদ্মায় বাসডুবির ঘটনায় কুষ্টিয়ার ৪ জনের ম.র.দে.হ উদ্ধার। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় কুষ্টিয়ার চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।

নিহতরা হলেন—কুষ্টিয়া পৌরসভার মজমপুর এলাকার মর্জিনা খাতুন (৫৬), খোকসা উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্ডু গ্রামের শিশু ইস্রাফিল (৩) এবং শমসপুর গ্রামের আয়েশা সিদ্দিকা (১৩)।

পদ্মায় বাসডুবির ঘটনায় নি.হ ত বেড়ে ২৬, পরিচয় শনাক্ত

স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। মর্জিনা খাতুনের জানাজা শেষে তাঁকে নিজ এলাকায় দাফন করা হয়েছে। খোকসায় আরও দুইজনের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নিহতদের দাফন কার্যক্রম চলছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন