বগুড়ায় দৈনিক ভোরের ডাকের ৩৫ বছর পূর্তি উদ্‌যাপন


আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রকাশের সময় : ১১ মে, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
বগুড়ায় দৈনিক ভোরের ডাকের ৩৫ বছর পূর্তি উদ্‌যাপন

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ‘দৈনিক ভোরের ডাক’-এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের ডাকের বগুড়া জেলা প্রতিনিধি ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্যসচিব নজরুল ইসলাম দয়া।

নন্দীগ্রামে আন্দোলনে সক্রিয় ছাত্রদল নেতা আল আমিন

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ভোরের ডাক দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও পত্রিকাটি পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা আরও সুদৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, টিভি রিপোর্টার্স ইউনিটির সদস্যসচিব মেহেরুল সুজন, সাংবাদিক মাহফুজ মণ্ডল, আবুল কালাম আজাদ, গোলজার হোসেন মিটু, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন জনি, শাহজাহান আলী বাবু, আল আমিন, এমদাদুল হক রনি, রিহাদ হোসেন, মোছাব্বর হাসান মুসা, মনির হোসেন, সালমির ইসলাম ও রাকিব হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ