
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিনোদপুর বাজার এলাকার মারকাজুত তাজবীদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার একটি কক্ষে ওই নারী ও অধ্যক্ষকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসাইনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
ঘটনার পর জিনোদপুর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকেরা মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নবীনগর থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :