
অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম-ওলামা, মুফতি ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করবেন। তারা হজ্জ পালনের সঠিক নিয়ম-কানুন, বর্তমান সময়ের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে উপস্থিত হজ্জযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন এমপি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী লুৎফুলহেল মাজেদ বাবু এমপি। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাবিব উল্লাহ মুহাম্মদ ইকবাল,তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,হাফেজ মাওলানা আব্দুর রহিম মাদানি,হাফেজ মোঃ নাজির উল্যাহ এছাড়াও দেশের খ্যাতিমান ইসলামিক বক্তা, আলেম, মুফতি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আল-মাফাজ হজ্জ ট্রাভেলস কর্তৃপক্ষ জানিয়েছে, হজ্জযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা ও সঠিক দিকনির্দেশনা প্রদানই তাদের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সঙ্গে হজ্জ ও ওমরাহ সেবা প্রদান করে আসছে। প্রতিবছরের মতো এবারও হাজীদের জন্য একটি তথ্যবহুল ও উপকারী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলহাজ শায়খ নুরুজ্জামান কাসেমী স্বত্বাধিকারী আল মাফাজ হজ ট্রাভেলস
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে সকল হজ্জযাত্রী, শুভানুধ্যায়ী, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী সহ উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আল-মাফাজ হজ্জ ট্রাভেলস।
আপনার মতামত লিখুন :