ফেনী ছাগলনাইয়া সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
ফেনী ছাগলনাইয়া সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ফেনী প্রতিনিধি: ফেনী ছাগলনাইয়া সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল কর্তৃক ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ ফেনী জেলার ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার ৭৫০ টাকা। জব্দকৃত মালামাল নিকটস্থ থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

আর্কাইভ