
বিএনপি নেতাকর্মীদের দাবি মেহেরপুর ২ আসনে এত বেশী সংখ্যাক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে নিবার্চনী প্রচারনা করেনি কোন প্রার্থী। তাদের দাবী আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রাটি গাংনীর নির্বাচনী ইতিহাসে লেখা থাকবে ভোটারদের মুখে মুখে।
দীর্ঘ ২৩ কিলোমিটার জুড়ে হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিবার্চনী প্রচারনার ফলে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এই নির্বাচনী শোভাযাত্রার মাধ্যমে বিএনপির নেতাকর্মীর মনোবল আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
তিনি বলেন,প্রবীন রাজনীতিবিদ বিএনপির দুর্দিনের কান্ডারী, জেল জুলুম সহ্য করে গাংনীর বিএনপিকে যিনি টিকিয়ে রেখেছেন গণমানুষের নেতা মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ায় গনসংযোগ থেকে শুরু করে সভা সমাবেশে হাজার হাজার জনতার ঢল নামছে। ধানের শীষ প্রতীকে: আমজাদ হোসেন বিপুল পরিমান ভোটে বিজয়ী হবে এবং এই আসন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেয়া হবে বলে তিনি জানান।
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ধানের শীষের পক্ষে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনী সভা থেকে শুরু করে প্রতিটা সভায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করছেন। ইতোমধ্যে শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার নারী পুরুষ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন।
তিনি আরো বলেন, আমার কোন বলয় নেই বিএনপির একটিই বলয় সেটি হলো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার দরজা সকলের জন্য খোলা রয়েছে। যারা এখনও বিভ্রান্তির মধ্যে রয়েছে তাদেরকে ধানের শীষের পক্ষে ফিরে আসার আহবান জানান।
দীর্ঘ ২০ কিলোমিটার জুড়ে হাজার হাজার মোটরসাইকেল শোভাযাত্রায় মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান, উপাধক্ষ্য নাসির উদ্দীর,গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাজেদুর রহমান বুলবুল,বিএনপি নেতা শাজাহান সেলিম, জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :