শিমুলবাড়ী ইউনিয়নে ৩৫২৭ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ চাল বিতরণ


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২৬, ২:২১ অপরাহ্ণ
শিমুলবাড়ী ইউনিয়নে ৩৫২৭ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ চাল বিতরণ

মোঃ ছাইযাদুল ইসলাম, নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদে শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এবার শিমুলবাড়ী ইউনিয়নে মোট ৩ হাজার ৫২৭ জন সুবিধাভোগীর মাঝে এই চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিমুলবাড়ী ইউনিয়নের অতিরিক্ত প্রশাসক মোঃ কামরুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউনিয়ন সচিব, ১৩ জন গ্রাম পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইউপি সদস্য (মেম্বার) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরে জমিনে গিয়ে স্থানীয় সুবিধাভোগীদের সাথে কথা বলে জানা যায়, এ বছর অত্যন্ত শৃঙ্খলা ও স্বচ্ছতার সাথে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। অনেকেই জানান, আগের বছরের তুলনায় এবার সুষ্ঠুভাবে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, এতো সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে চাল বিতরণ এর আগে খুব কমই দেখা গেছে, ফলে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

আর্কাইভ