
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হারুণ অর রশীদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।
রাজনীতির পাশাপাশি তিনি আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের নরসিংসার গ্রামে।
রাষ্ট্র পরিচালনায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হারুণ অর রশীদ। তিনি নৌপরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :