
এ সময় ত্রাণমন্ত্রী বলেন, “নন্দিনীর হত্যাকাণ্ড একটি নির্মম, নৃশংস ও বর্বরোচিত ঘটনা। এ ধরনের হত্যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। সরকারের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি।”
তিনি জানান, হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তের অবশিষ্ট কার্যক্রম ও পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর দ্রুত চার্জশিট দাখিল করা হবে এবং মামলার বিচার দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হবে।
আসাদুল হাবিব দুলু বলেন, “যারা একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারে তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
সম্প্রতি ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রশাসন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছিল। তবে ফেরার পথে প্রশাসনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। যারা আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করতে চায় এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারকে দুর্বল করার অপচেষ্টা চালায়, তাদের সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, এ ঘটনায় ইতোমধ্যে দুটি মামলা দায়ের হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :