
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোবারকউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১৬ ও ২০২১ সালের সংঘর্ষের ঘটনায় উবায়দুল মোকতাদির চৌধুরীর ভূমিকা তদন্ত করে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত। তারা তার জামিনের বিরোধিতা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, “২০১৬ ও ২০২১ সালের সংঘর্ষে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় উবায়দুল মোকতাদির চৌধুরীকে মূলহোতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। আমরা তার জামিন নামঞ্জুর ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।” তিনি আরও বলেন, “তাকে জামিন দেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাশেমী, সিনিয়র সহসভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী এবং দপ্তর সম্পাদক বেলাল হোসেন।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :