চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার


শিমুল রেজা প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ ৬৫
চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার

শিমুল রেজা,চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দিয়েছেন মেহেদী শাহরিয়ার। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।  পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। মেহেদী শাহরিয়ার যশোর জেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গায় যোগদানের আগে তিনি স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।মেহেদী শাহরিয়ার সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের স্থলাভিষিক্ত হয়েছেন। রুহুল কবীর খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাসসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। দায়িত্ব গ্রহণের পর মেহেদী শাহরিয়ার চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব, পেশাদার ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০