নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিল্যান্স ও সাইবার ল্যাব উদ্বোধন


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ ৩২
নওগাঁয় উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিল্যান্স ও সাইবার ল্যাব উদ্বোধন

নওগাঁ জেলা শহরে উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিল্যান্স ও সাইবার ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মো. মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আবুবকর সিদ্দিক নান্নু এবং সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।

এ ছাড়া নওগাঁ মিল মালিক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা, গণমাধ্যমকর্মী, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ শহরে উত্তরবঙ্গের প্রথম এআই-সংযুক্ত সার্ভিল্যান্স প্রযুক্তি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জেলা শহরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা সম্ভব হবে।

তিনি বলেন, শুধু পুলিশ ও প্রযুক্তির মাধ্যমে একটি শহরকে নিরাপদ রাখা সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

মাদক, সন্ত্রাস, ইভটিজিং, অনলাইন জুয়া ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

মাদক ব্যবসায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে এআই-ভিত্তিক সার্ভিল্যান্স প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধ শনাক্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নিরাপদ নওগাঁ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, নজরদারি এবং সাইবার অপরাধ মোকাবিলায় জেলা পুলিশের সক্ষমতা আরও বাড়বে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০