জ্বালানি সংকটের মধ্যে লংমার্চে প্রায় ১ লাখ লিটার জ্বালানি পুড়বে: ইশরাক


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ ৬৫
জ্বালানি সংকটের মধ্যে লংমার্চে প্রায় ১ লাখ লিটার জ্বালানি পুড়বে: ইশরাক

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, এ কর্মসূচির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি অপচয় হবে। তাঁর দাবি, লংমার্চে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল পুড়বে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণসভা, বৃক্ষরোপণ ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকটের কথা বলে লংমার্চের কর্মসূচি দেওয়া হলেও এই কর্মসূচি বাস্তবায়নে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় হবে। এতে একদিকে জাতীয় সম্পদের অপচয় হবে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।

গণরায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সংস্কার চায় এবং সরকারও গণরায়ের পক্ষে অবস্থান নিয়েছে। প্রয়োজনীয় সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমে করা সম্ভব।

দ্বিতীয় শপথের প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন বলেন, সংসদ সদস্য হিসেবে তাঁরা সংবিধান ও আইন অনুযায়ী শপথ নিয়েছেন। পরবর্তীতে আরেকটি শপথ নেওয়ার বিষয়টি নিয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত দিয়েছেন। তবে তিনি এ নিয়ে বিতর্কে যেতে চান না।

তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে বিরোধী দলকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারা এখনো সেখানে অংশগ্রহণ করছে না।

বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে ইশরাক হোসেন বলেন, সরকার হিসেবে বর্তমান সরকার কতটা সফল বা ব্যর্থ, সেটি মূল্যায়নের পাশাপাশি গত ছয় মাসে বিরোধী দল হিসেবে তারা কতটা সফল হয়েছে, সেটিও পর্যালোচনা করা প্রয়োজন।

এর আগে ইশরাক হোসেন খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণসভায় অংশ নেন।

এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, খোকসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, খোকসা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, মো. আনিসুজ্জামান, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০