রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রেসিডেন্ট  এর পক্ষ থেকে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রেসিডেন্ট  এর পক্ষ থেকে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ

লাখোকণ্ঠ (রামগঞ্জ ) লক্ষ্মীপুর প্রতিনিধি: শুক্রবার সকাল থেকে রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, ২০২০-২০২১ এর গভর্নর রুবাইয়াত হোসেনের নেতৃত্বে টিম ২০২০-২০২১ এর নেতৃবৃন্দ ও প্রেসিডেন্টদের উপস্থিতিতে বন্যা কবলিত এলাকা রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করেন।

রুবাইয়াত হোসেন বলেন দুর্যোগ ও দুঃসময়ে রোটারি ইন্টারন্যাশনাল সবসময় মানুষের পাশে আছে। মানব কল্যাণে মানুষের পাশে থাকাই রোটারির মূল মন্ত্র।
এ সময় উপস্থিত ছিলেন টিম ২০২০-২০২১ এর নেতা আসাদুজ্জামান রাসেল ও প্রেসিডেন্ট ত্রিদিব সাহা, আমানুর রহমান কনক, ইসমাইল হোসেন সিরাজী শেখ সাদী খান, খাদিজা স্বপ্না , এবং লামিনা ইমাম, হোসেন মোহাম্মদ সবুজ। আরো উপস্থিত ছিলেন রামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমীর সাহা, জামাল পাটোয়ারী, আব্দুর ছাত্তার, পার্থ বনিক, ইব্রাহিম সৈকত।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১