
মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সাঁতার, ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা আজও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জেলার সাইফুর রহমান স্টেডিয়াম-এ আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আজকের প্রতিযোগিতার সূচি অনুযায়ী সাঁতার প্রতিযোগিতা এবং ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দক্ষতা, কৌশল ও প্রতিযোগিতামূলক মনোভাবের পরিচয় দেয়। এছাড়া ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আটটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত খেলাগুলোতে বিভিন্ন উপজেলার দল অংশগ্রহণ করে এবং প্রতিটি ম্যাচে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। উল্লেখ্য, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা আগামী ১০ মে পর্যন্ত চলবে। এরপর অঞ্চল পর্যায়ের খেলা শুরু হবে।
আপনার মতামত লিখুন :