মৌলভীবাজারে সৌর সিস্টেম স্থাপনে মতবিনিময় সভা


মোঃ আব্দুল কালাম মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ ৪৮
মৌলভীবাজারে সৌর সিস্টেম স্থাপনে মতবিনিময় সভা

মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::মৌলভীবাজারে সৌর ভিত্তিক সিস্টেম স্থাপনের গুরুত্ব ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আয়োজনে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের হল রুমে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিউবো পাওয়ার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস।

সভাপতিত্ব করেন বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ সাব্বির।

সভায় টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসার, জাতীয় গ্রিডে সৌর বিদ্যুতের সংযোগ বৃদ্ধি ও গ্রাহক পর্যায়ে সোলার স্থাপনের সুবিধা নিয়ে আলোচনা হয়। এ সময় বিউবোর কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সৌর শক্তি ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় হবে, লোডশেডিং কমবে এবং পরিবেশ সুরক্ষিত থাকবে। গ্রাহকদের সোলার ব্যবহারে উদ্বুদ্ধ করতে প্রচারণা জোরদারের আহ্বান জানানো হয়। সভা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। এবং সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০