মৌলভীবাজারে ৭টার পর দোকান খোলা রাখায় ম্যাজিস্ট্রেট অভিযান : ‘লাখোকন্ঠ’র লাইভের পর তৎপর প্রশাসন
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার, এপ্রিল ০৮, ২০২৬:: সরকার ঘোষিত নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখার কড়া নির্দেশনা থাকলেও মৌলভীবাজার পৌর শহরে তা মানছিলেন না অনেক ব্যবসায়ী। সন্ধ্যা ৭টার পরও শহরের বিভিন্ন পয়েন্টে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার খবর গণমাধ্যমে প্রচারের পর আজ রাতে অভিযানে নামে জেলা প্রশাসন।
জানা যায়, আজ সন্ধ্যায় জাতীয় দৈনিক ‘লাখোকন্ঠ’ পত্রিকায় শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি লাইভ প্রতিবেদন প্রচার করা হয়।
লাইভে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৭টার পরও শহরের প্রধান প্রধান সড়কে দেদারসে দোকানপাট খোলা রাখা হয়েছে। এই প্রতিবেদনটি প্রশাসনের নজরে আসার পরপরই জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ অভিযান শুরু হয়।
অভিযানকালে নির্ধারিত সময়ের পর খোলা রাখা দোকানদারদের সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়। ম্যাজিস্ট্রেট জানান, বিদ্যুৎ সাশ্রয় ও শৃঙ্খলা রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে তারা কাজ করছেন। আজ প্রথম পর্যায়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এরপরও যারা নিয়ম অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও জরিমানা করা হবে।
আপনার মতামত লিখুন :