রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডা/কাতি : তিন ডা*কাত গ্রে*প্তার, সিএনজি উদ্ধার


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ ৭৫
রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডা/কাতি : তিন ডা*কাত গ্রে*প্তার, সিএনজি উদ্ধার

রাজনগর প্রতিনিধি: হাবিবুর রহমান নাজমুল, মৌলভীবাজারের রাজনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) রাজনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের নন্দীউড়া গ্রামের কিরীটি ভট্টাচার্যের বাড়িতে ১০ থেকে ১২ জনের ডাকাত দল হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে ১৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীচক গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তাক আহমদ (৫৮), একই গ্রামের হারুন মিয়ার ছেলে ইসতিয়াক আহমদ (২৭) এবং একামধু গ্রামের জহির আলীর ছেলে হাছান আলী (৩০)।

পুলিশ জানায়, ইসতিয়াক ও হাছান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওসি এনামুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই আমির, আলমগীর, লোকমান, আরিফ, এএসআই রাসেল, জাহাঙ্গীর, আলী ও ছফির। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০