সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে : মন্ত্রী আরিফুল হক


মোঃ আব্দুল কালাম প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ণ
সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে : মন্ত্রী আরিফুল হক

আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে। বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সম্ভাব্য এই সংকট মোকাবিলায় সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে তিনি জ্বালানি এবং বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল রোববার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপদেষ্টা হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেও তাঁর অফিস কক্ষে লাইট ও এসি ব্যবহারে সংযমী হয়েছেন। এর মাধ্যমে তিনি সবার জন্য বিদ্যুৎ সাশ্রয়ের একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন।

আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার শঙ্কার কথাও উল্লেখ করেন আরিফুল হক চৌধুরী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে।

পাশাপাশি শহরের মার্কেটসহ পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে।

শুধু ছিনতাইকারী ও কিশোর গ্যাং নয়, তাদের নেপথ্যে কারা রয়েছে, তাদেরও খুঁজে বের করার তাগিদ দেন মন্ত্রী। অপরাধী আটক হওয়ার পর কেউ তাদের ছাড়িয়ে নিতে এলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০