‎কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ‎


কুলাউড়া সংবাদদাতা প্রকাশের সময় : ১৩ জুন, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
‎কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ‎

‎কুলাউড়া প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গু°লিতে মুজিবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

‎​শুক্রবার (১২ জুন) বিকেলে শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মনু নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। ​নি° হত মুজিবুর রহমান ওই এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

‎স্থানীয় ও ইউপি সূত্রে জানা যায়, বিকেলে মুজিবুর রহমান মনু নদীতে মাছ ধরতে নামেন। এ সময় ভুলবশত তিনি ভারতীয় সীমান্তের ভেতরে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গু° লি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃ° ত্যু হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

‎​এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘সীমান্তে গু° লির ঘটনার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০