মোকামবাজার-মুন্সিবাজার সড়কের বেহাল দশা এমপির দৃষ্টি আকর্ষণ


রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ৯ মে, ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ণ
মোকামবাজার-মুন্সিবাজার সড়কের বেহাল দশা এমপির দৃষ্টি আকর্ষণ

রাজনগর উপজেলা প্রতিনিধি : রাজনগর উপজেলার গুরুত্বপূর্ণ মোকামবাজার টু মুন্সিবাজার সড়কের বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও যানবাহন চালকদের।

 

 

 

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে কার্যকর কোনো সংস্কার কাজ হয়নি। বিশেষ করে রাতের বেলায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক সময় ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।

 

 

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য 🌾এম নাসের রহমান মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, জনগণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১