শাহবাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় পাইপ গান উদ্ধার


প্রতিনিধি প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
শাহবাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় পাইপ গান উদ্ধার

লাখোকন্ঠ অনলাইন ডেস্কঃগোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, গান্দাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৮০/এম নিকট বাংলাদেশের অভ্যন্তরে একটি অস্ত্রের চালান পাচার হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে গান্দাইল বিওপি হতে বিজিবির একটি বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমন করে বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১৩৮০/এম হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫ নং শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি অভিযান পরিচালন করে মালিক বিহীন অবস্থায় ১ (এক) টি ভারতীয় পাইপ গান এবং ২ (দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান, এসইউপি পরিচালক অধিনায়ক বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আর্কাইভ