সিলেটে হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি


মোঃ আব্দুল কালাম মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ জুন, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
সিলেটে হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি

সিলেটে হবিগঞ্জ ও মৌলভীবাজার বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি হয়েছে। হবিগঞ্জ গাড়ি আগের মত চলবে শুধু একটু পরিবর্তন হয়েছে শ্রীমঙ্গল যাত্রাবিরতী দিতে পারবে না।  বাকী সব ট্রামিনালে ৫ মিনিট করে যাত্রবিরতি করতে পারবে।

 

শুব্রবার (১২ জুন) রাতে সিলেট বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব জি. কে. গউছ এমপি। এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য এম. নাসের রহমান এমপি, ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, এমরান আহমেদ চৌধুরী এমপি এবং আব্দুল মালিক এমপি।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ূম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসকবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ এবং সংশ্লিষ্ট বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং সংশ্লিষ্ট সকল পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০