রাজনগরে চোলাইমদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২


রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ ৬৮
রাজনগরে চোলাইমদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২

 

  • ১২০ লিটার ওয়াশ ও ২৪ লিটার চোলাইমদ উদ্ধার**

রাজনগর প্রতিনিধি: হাবিবুর রহমান নাজমুল

মৌলভীবাজারের রাজনগরে চোলাইমদ তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের বসতঘর থেকে ১২০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং ২৪ লিটার এ্যালকোহলযুক্ত চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজনগর উপজেলার মাথিউরা (পর্বতপুর) চা বাগানের ৯ নম্বর লাইনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাথিউরা (পর্বতপুর) চা বাগানের ৯ নম্বর লাইনের বাসিন্দা **রামলাল রবিদাস (৫০)ও রামুতার রবিদাস (৪৫)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার সূত্রে জানা গেছে, অভিযানে রামলাল রবিদাসের বসতঘর থেকে চারটি প্লাস্টিকের ড্রামে রাখা চোলাইমদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ৩০ লিটার করে মোট ১২০ লিটার ওয়াশ ছিল। একই ঘর থেকে একটি প্লাস্টিকের জারে রাখা ৯ লিটার এ্যালকোহলযুক্ত চোলাইমদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, রামুতার রবিদাসের বসতঘর থেকে ১৫ লিটার এ্যালকোহলযুক্ত চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুইজনের কাছ থেকে মোট ২৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে উদ্ধার হওয়া চোলাইমদ ও মাদক তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে রাজনগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০