কুড়িগ্রামের রামখানায় পি.স্ত.ল.সহ আ.ই.স উদ্ধার


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ ১০৯
কুড়িগ্রামের রামখানায় পি.স্ত.ল.সহ আ.ই.স উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী রামখানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

শনিবার (৩ অক্টোবর) রাত ২টা ৪০ মিনিটের দিকে রামখানা বিওপির আওতাধীন পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এ অভিযান চালানো হয়।

১৫ বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের দিক থেকে আসা কয়েকজন চোরাকারবারি মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায় বলে দাবি করেছে বিজিবি।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকের আনুমানিক জব্দমূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি নাগেশ্বরী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা পদার্থটি প্রকৃতপক্ষে ক্রিস্টাল মেথ আইস কি না, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত পদার্থের প্রকৃতি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১