গাংনী বিএম কলেজে ‘ক্যারিয়ার অ্যান্ড সাকসেস’ বিষয়ে মতবিনিময়


মেহেরপুর প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ ৮১
গাংনী বিএম কলেজে ‘ক্যারিয়ার অ্যান্ড সাকসেস’ বিষয়ে মতবিনিময়

মেহেরপুরের গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়ে দিকনির্দেশনামূলক ‘ক্যারিয়ার অ্যান্ড সাকসেস’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সভায় কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন বলেন, এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত জিপিএ না পেলেও শিক্ষার্থীদের হতাশ হওয়ার কারণ নেই। জিপিএ জীবনের সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। অতীতের ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য বাস্তবমুখী ও যুগোপযোগী শিক্ষা গুরুত্বপূর্ণ। এইচএসসি বিএমটি কোর্সে ব্যবহারিক ও বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ রয়েছে। এ কোর্সে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগও রয়েছে।

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিএমটি কোর্সে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা সহজেই পেতে পারে।

তিনি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কারিগরি ও বাস্তবমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফিদা হাসান, মানবসম্পদ বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, কম্পিউটার অপারেশন বিভাগের সহকারী অধ্যাপক ওয়াহেদ বিন হোসেন মিন্টু, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলামসহ কলেজের শিক্ষকরা বক্তব্য দেন।

এ সময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১