গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যান সংঘর্ষে নি.হ.ত ৩


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ ৭০
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যান সংঘর্ষে নি.হ.ত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যান সংঘর্ষে নি.হ.ত ৩। গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চেয়াম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুলবাড়িয়া থেকে মাওনাগামী সড়কে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নারীসহ দুজনের মৃত্যু হয়। আহত হন চারজন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর পাশাপাশি মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০