
শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা বিওপির অধীন ডুবার মোড় এলাকার একটি আমবাগানসংলগ্ন ধানখেতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, টহল চলাকালে মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় রাখা ১৪০ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭,৪০০ ট্যা/পে/ন্টা/ড/ল ট্যাবলেট জব্দ
অভিযানে টহল দলের নেতৃত্ব দেন হাবিলদার মো. আব্দুল সেলিম। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :