
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক রজব আলী দীর্ঘদিনের পরিশ্রমে বাগানটি গড়ে তুলেছিলেন। বাগানের কলা বিক্রির জন্য স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দরদামও চূড়ান্ত হয়েছিল। বৃহস্পতিবার (২১ মে) কলা বিক্রির কথা ছিল। এর আগেই মঙ্গলবার রাতে কে বা কারা বাগানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কলার কান্দিগুলো কেটে নষ্ট করে দেয়।
বুধবার সকালে বাগানে গিয়ে ক্ষতিগ্রস্ত অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক রজব আলী। তিনি বলেন, “অনেক কষ্ট করে বাগানটি তৈরি করেছিলাম। ৫ থেকে ৬ লাখ টাকার কলা বিক্রি হওয়ার কথা ছিল। কিন্তু শত্রুতার জেরে কারা যেন সব শেষ করে দিল। এখন আমি সর্বস্বান্ত।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, একজন কৃষকের বছরের পরিশ্রম এভাবে নষ্ট করা অত্যন্ত দুঃখজনক।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :