জলঢাকায় ক্ষুদ্র কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ


প্রতিনিধি প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
জলঢাকায় ক্ষুদ্র কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ

মোঃ ছাইয়াদুল ইসলাম, নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হলুদ চাষের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার (৮ মার্চ ২০২৬ ইং) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আব্দুল গফুর তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুল রহমান এবং বিআরডিবি কর্মকর্তা মো. সামজিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নির্বাচিত ৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের।

‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’

আর্কাইভ