ডিমলায় শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার পেলেন গোলাম রব্বানী প্রধান


নিজস্ব প্রতিবেদক, নীলফামারী প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ ৫৭
ডিমলায় শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার পেলেন গোলাম রব্বানী প্রধান

নীলফামারীর ডিমলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কার পেয়েছেন শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী প্রধান।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবর রহমান, নীলফামারী জেলা বিএনপির সাবেক সদস্য রসূল আলম চৌধুরী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সমবায় কার্যক্রমে অবদান রাখায় অনুষ্ঠানে গোলাম রব্বানী প্রধানের হাতে শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার তুলে দেওয়া হয়।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০