
নিজস্ব প্রতিবেদক: গত ১৮ জুন মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬ নং রুপসা দক্ষিন ইউনিয়নের চরমান্দারী গ্রামের দেওয়ান মানবিক সোসাইটির উদ্যোগে ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের মিলনমেলা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে দেওয়ান পরিবারের বয়ঃজ্যোষ্ঠ থেকে শুরু করে শিশুরা অংশগ্রহণ করে৷ অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের প্রথমার্ধে পবিত্র কুরআন তেলওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় তারপর বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, চেয়ার সেটিং, মোরগ লড়াই সহ বয়স্কদের জন্য হাড়ি ভাঙ্গা, বল নিক্ষেপ, কিশোর যুবকদের জন্য ফুটবল ও ক্রিকেট খেলা আয়োজন করা হয়।
দ্বিতীয় পর্বে দেওয়ান পরিবারের স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তৃতীয় পর্বে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। মূলত অবকাঠামোগত উন্নয়ন ও মানবিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্যই দেওয়ান মানবিক সোসাইটি গঠন করা হয়।
সবশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।
আপনার মতামত লিখুন :