নওগাঁ জেলা পরিষদের প্রশাসক: বাংলাদেশ বাঁচলে নওগাঁ বাঁচবে


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৩ মে, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
নওগাঁ জেলা পরিষদের প্রশাসক: বাংলাদেশ বাঁচলে নওগাঁ বাঁচবে

নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবুবকর সিদ্দিক নান্নু বলেছেন, “বাংলাদেশ বাঁচলে নওগাঁ বাঁচবে।” তিনি বলেন, জনগণের উন্নয়ন নিশ্চিত হলেই দেশের উন্নয়ন সম্ভব।

বুধবার সকাল ১১টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা ডিএসবি বিশেষ শাখার কর্মকর্তা শেখ মো. জিন্নাহ আল-মামুন। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, জব্দ হাইড্রোলিক হর্ন

সংবাদ সম্মেলনে আবুবকর সিদ্দিক নান্নু বর্তমান সরকারের ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত ১৮০ দিনের বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণের সুদ মওকুফ, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন।

তিনি আরও বলেন, সরকারি কর্মকাণ্ড বাস্তবায়নে রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ত না রেখে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে কাজ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কেউ ব্যক্তিগত সুবিধা নিতে না পারে।

নওগাঁয় স্কুলছাত্রীকে ধ.র্ষ.ণে.র অভিযোগে যুবক গ্রে.প্তা.র: সালিসিতে ধামাচাপার চেষ্টা ব্যর্থ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা পরিষদের প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি নওগাঁর বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে কাজ করা হবে। এর মধ্যে বহুতল জেলা পরিষদ মার্কেট নির্মাণ, খাল খননে অনিয়ম প্রতিরোধ, শহরে গণশৌচাগার নির্মাণ, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করেন তিনি।

নওগাঁর পত্নীতলায় মা.দ.ক.স.হ আ.ট.ক ১

তিনি বলেন, শহরে প্রতিদিন গ্রামাঞ্চল থেকে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ যাতায়াত করেন। তাদের সুবিধার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।

আবুবকর সিদ্দিক নান্নু আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেননি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একই নীতিতে কাজ করছেন। জনগণের কল্যাণ নিশ্চিত করতে সরকার ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের শেষে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, তাঁর কোনো ভুলত্রুটি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১