নওগাঁ নিয়ামতপুরে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিশৃঙ্খলা, মুক্তিযোদ্ধাকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৬ মে, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
নওগাঁ নিয়ামতপুরে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিশৃঙ্খলা, মুক্তিযোদ্ধাকে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাজিনগর ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভার শুরুতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। বক্তব্যের শেষ দিকে তিনি অসাবধানতাবশত ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে সঙ্গে সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করেন।

তবে অভিযোগ রয়েছে, এ সময় হাজিনগর ইউনিয়নের মাকলাহাট গ্রামের আলাউদ্দিন নামের এক ব্যক্তি বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তিনি ও তাঁর সহযোগীরা মুক্তিযোদ্ধার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে মাইকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করেন। এ ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় সুধীজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, আলাউদ্দিন নিজেকে বিএনপির নেতা দাবি করলেও তাঁর কোনো সাংগঠনিক পদ নেই। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। অভিযুক্ত আলাউদ্দিন মুঠোফোনে নিজেকে যুবদলের কর্মী দাবি করলেও কোনো সাংগঠনিক পরিচয়ের প্রমাণ দেখাতে পারেননি।

বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বলেন, ভুলবশত ‘জয় বাংলা’ বলার পর তিনি সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করেছিলেন। এরপরও তাঁকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১